বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু, আটকা পড়েছে বহু

ডেস্ক / ২৯ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ৮ জুলাই, ২০২৬
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু, আটকা পড়েছে বহু

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে একটি মাদ্রাসায় ফের পাহাড়ধসে ৫ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এসময় ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটকা পড়েছে বহু শিক্ষার্থী।বুধবার দুপুর আনুমানিক ১টার দিকে উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিক নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, টানা ভারী বর্ষণের কারণে পাহাড়ের একটি বড় অংশ ধসে পাশের একটি মাদ্রাসার ওপর আছড়ে পড়ে। দুর্ঘটনার সময় মাদ্রাসাটির ভেতরে বহু শিশু কোরআন শিক্ষা ও পাঠগ্রহণ কার্যক্রমে অংশ নিচ্ছিল। হঠাৎ পাহাড়ধসে মাটিচাপা পড়ে গেলে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পরপরই স্থানীয় রোহিঙ্গা স্বেচ্ছাসেবক, এপিবিএন, ফায়ার সার্ভিস এবং বিভিন্ন মানবিক সংস্থার সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। ধ্বংসস্তূপ সরিয়ে হতাহতদের উদ্ধার করা হচ্ছে। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।উল্লেখ্য, বর্ষা মৌসুম শুরু হলেই উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে পাহাড়ধসের ঝুঁকি বেড়ে যায়। গত ৬ জুলাই রাতে পৃথক ঘটনায় নারী ও শিশুসহ ৮ জন প্রাণহানি ঘটে।


এই বিভাগের আরো খবর