বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

নিয়োগ দেবে ফায়ার সার্ভিস ৫৫০ জনকে

ডেস্ক রিপোর্ট / ৩০১ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
ফায়ার সার্ভিসে নিয়োগ,কর্মস্থল : যে কোনো স্থান

নিয়োগ দেবে ফায়ার সার্ভিস ৫৫০ জনকে

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

‘ফায়ারফাইটার (পুরুষ)’ পদে মোট ৫৫০ জনকে নিয়োগ দেওয়া হবে।

আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম:-ফায়ারফাইটার (পুরুষ)।

পদসংখ্যা:-মোট ৫৫০ জন।

শিক্ষাগত যোগ্যতা

স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম এসএসসি অথবা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।

প্রার্থীর উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, বুক ৩২ ইঞ্চি ও ত্রুটিমুক্ত শারীরিক গঠন থাকতে হবে।

বেতন

জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন ৯,০০০-২১,৮০০/-টাকা।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন (http://fscd.teletalk.com.bd/) এই ঠিকানায়।

আবেদনের শেষ তারিখ:-২১ সেপ্টেম্বর, ২০২২।

সূত্র : প্রতিষ্ঠান ওয়েবসাইট (লিংক)।


এই বিভাগের আরো খবর