বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

৬৪ জনকে নিয়োগ দেবে বিআরটিএ

ডেস্ক রিপোর্ট / ২২৫ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
৬৪ জনকে নিয়োগ দেবে বিআরটিএ

৬৪ জনকে নিয়োগ দেবে বিআরটিএ

পদসংখ্যা:-৬৪ জন

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

সাতটি ভিন্ন পদে মোট ৬৪ জনকে নিয়োগ দেওয়া হবে।

আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

হিসাবরক্ষক, কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট, বেঞ্চ সহকারী, ক্যাশিয়ার, অফিস সহায়ক।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ অনুসারে যোগ্যতা পূরণ সাপেক্ষে প্রার্থীরা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন।

পদ ভেদে প্রার্থীর কয়েক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

তবে বীর মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার সন্তান/ এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন

জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী বিভিন্ন গ্রেডে বেতন-ভাতা দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা অনলাইনে (http://brta.teletalk.com.bd/) আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ:-১৫ নভেম্বর, ২০২২।

সূত্র : প্রতিষ্ঠান ওয়েবসাইট


এই বিভাগের আরো খবর