বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

চাকরি দিচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়

ডেস্ক রিপোর্ট / ৩৪৭ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি

সুনামগঞ্জ জেলার ইউনিয়ন পরিষদ সচিবের শূন্য পদসমূহে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে লোক নিয়োগ/প্যানেল তৈরির জন্য

সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে স্বহস্তে লিখিত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনপত্র জেলা প্রশাসক,

সুনামগঞ্জ বরাবরে আগামী ৩১/০১/২০২৩ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে সরাসরি দাখিল/ডাকযোগে

পৌঁছাতে হবে।

অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদনসমূহ সরাসরি বাতিল বলে গণ্য হবে। ছবি, বিভিন্ন সনদপত্রের

কপি সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী কর্মকর্তার নাম ও পদবীসহ সুস্পষ্ট সীল ও স্বাক্ষর থাকতে হবে।

৩১/০১/২০২৩ তারিখ আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তান-সন্ততিদের এবং

শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে।

বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে
না ।

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

চাকরি দিচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়, সুনামগঞ্জ

সূত্র: কালের কন্ঠ ২৪ ডিসেম্বর ২০২২ইং


এই বিভাগের আরো খবর