বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

চাকরি দিচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা

ডেস্ক রিপোর্ট / ২৯১ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
চা করি দিচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা

চাকরি দিচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা

জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা ও আওতাধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহে বিভিন্ন শূন্য পদ অস্থায়ীভাবে পূরণের নিমিত্ত ঢাকা

জেলার স্থায়ী বাসিন্দাগণের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করা

যাচ্ছে।

 

প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং ঢাকা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রার্থীর বয়স ২৪/০৪/২০২৩ তারিখে অবশ্যই ১৮ হতে ৩০

বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সরকারি বিধি মোতাবেক বয়সসীমা ৩২ বছর পর্যন্ত

শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে কোন প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। জেলা প্রশাসক; ঢাকা বরাবর নির্ধারিত ছকে লিখিত আবেদনপত্র

আগামী ২৪/০৪/২০২৩ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে জেলা প্রশাসক, ঢাকা এর কার্যালয়ে ডাকযোগে পৌঁছাতে হবে। সরাসরি কোন

দরখাস্ত গ্রহণ করা হবে না। জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত আবেদন ফরমটি www.mopa.gov.bd ও www.dhaka.gov.bd

ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদন ফরম স্ব-হস্তে পূরণ করতে হবে। নির্ধারিত ছকে আবেদন না করলে আবেদনপত্র ত্রুটিযুক্ত ও বাতিল বলে

গণ্য হবে। অসম্পূর্ণ, ত্রুটিযুক্ত এবং নির্ধারিত তারিখ ও সময়ের পর প্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে

নাগরিকত্ব সনদে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। আবেদনকারী কর্তৃক দাখিলকৃত আবেদনের খামের উপর পদের নাম ও প্রযোজ্য

ক্ষেত্রে কোটার নাম স্পষ্টাক্ষরে লিখতে হবে।

বিস্তারিত জানেতে বিজ্ঞপ্তি দেখুন

চাকরি দিচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা
সূত্র: বাংলাদেশ প্রতিদিন ২৫ মার্চ ২০২৩ইং


এই বিভাগের আরো খবর