পদ সংখ্যা-৫৯০জন
১। নির্ধারিত আবেদন ফরম (ফরম-১) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর ওয়েবস সাইট www.reb.gov.bd অথবা সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ
সমিতির ওয়েব সাইট হতে (সমিতির ওয়েব সাইট এর ঠিকানা সংশ্লিষ্ট সমিতি হতে সংগ্রহ করা যেতে পারে) ডাউনলোড করে সংগ্রহ করতে হবে
(পুরণযোগ্য প্রবেশপত্রসহ)। আবেদন ফরম A4 সাইজের কাগজে হতে হবে। আবেদন ফরমটি আবেনকারীকে স্বহস্তে পূরণ করতে হবে। (২) যদি
কোন প্রার্থীর ক্ষেত্রে আবেদনপত্রের কোন অংশ প্রযোজ্য না হয় সেক্ষেত্রে “প্রযোজ্য নয়” উল্লেখ করতে হবে। (৩) লাইন ক্রু লেভেল-১
(চুক্তিভিত্তিক) পদে চাকুরীতে যোগদানের সময় ১০০০০/- টাকা নিরাপত্তা জামানত হিসেবে জমা দিতে হবে যা সন্তোষজনক চুক্তি সমাপনান্তে
সমিতি কর্তৃক নির্ধারিত হারে মুনাফাসহ ফেরত দেওয়া হবে। (৪) আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান পরীক্ষায়
মূল/সাময়িক সনদপত্র মার্কশীট/ প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয়) এর ফটোকপি, নাগিরকত্ব সনদ এর ফটোকপি ও সদ্যতোলা ৪ কপি পাসপোর্ট
আকারের ছবি ১ম শ্রেণির কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করতে হবে এবং ১০০/- টাকা মূল্যমানের ক্রুসড পোস্টাল অর্ডার/ ব্যাংক ড্রাফট সিনিয়র
জেনারেল ম্যানেজার/ জেনারেল ম্যঅনেজার, (ক্রমিক নং ১৩ এ উল্লিখিত নিজ জেলার সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ’ সমিতি) এর অনুকূলে সংযুক্ত
করতে হবে। (৫) কেবলমাত্র শারীরিক যোগ্যতায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তীতে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে। (৬) এ ধরনের
চুক্তিভিত্তিক লাইন ক্রু নিয়োগের বিপরীতে বছর বছর চুক্তি সাপেক্ষে একটি পবিসে সর্বোচ্চ ৯টি চুক্তির মেয়াদ পর্যন্ত চাকুরী করতে পারবেন এবং
লাইন ক্রু গণের চাকুরী কখনই কোন কমেই নিয়মিত হবে না। ৯ম চুক্তি সমাপনান্তে অভিজ্ঞতা ও সন্তোষজনক কর্মমূল্যায়ন প্রতিবেদনের
ভিত্তিতে অন্য পবিসে নিয়োগ প্রদান করা যেতে পারে এবং চাকুরীতে বেতন ধাপ অক্ষুন্ন থাকবে। (৭) নিয়োগপ্রাপ্ত চুক্তিভিত্তিক লাইন ক্রু গণকে
নিজ জেলা ও নিজ সমিতির ভৌগলিক এলাকা ব্যতীত যে কোন পল্লী বিদ্যুৎ সমিতিতে পদায়ন করা হবে। নিয়োগপ্রাপ্ত চুক্তিভিত্তিক লাইন ক্রু
গণ সর্বোচ্চ ৪৫ বছর বয়স পর্যন্ত চাকুরী করতে পারবেন। (৮) শারীরিক পরীক্ষায় অংশগ্রহণের সময়ে শিক্ষাগত যোগ্যতার মূলকপি প্রদর্শন
করতে হবে। (৯) শারীরিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীদের উপস্থিতির সময়, তারিখ ও আবেদনপত্রসহ উপস্থিতির স্থানঃ
উপস্থিতির সময় ও তারিখ: ০৩/০৬/২০২৩ নিম্নবর্ণিত ছক অনুযায়ী আবেদনকারী তার নিজ জেলার খ্রি., সকাল ৯:০০|পার্শ্বে বর্ণিত পল্লী
বিদ্যুৎ সমিতিতে আবেদনপত্র ও ঘটিকা চাহিত কাগজপত্রসহ উপস্থিত হবেন। ১০। নিম্নবর্ণিত ছক অনুযায়ী আবেদনকারী তার নিজ জেলার
পার্শ্বে বর্ণিত ১ পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরে স্বহস্তে পূরণকৃত আবেদনপত্র ও চাহিত কাগজপত্রাদিসহ সকাল ০৯:০০ ঘটিকায় উস্থিত হবেন।
পরিচালক, পবিস মানব সম্পদ পরিদপ্তর, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, সদর দপ্তর ভবন, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১২২৯।
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

সূত্রঃ ইত্তেফাক ১৬/০৫/২০২৩ইং (পৃঃ ১১)