মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট-এর পক্ষে আদালতে মামলা পরিচালনা, তদারকি এবং আইনগত মতামত প্রদানের জন্য একজন
আইন উপদেষ্টা ও একজন প্যানেল আইনজীবী নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী যোগ্যতাসম্পন্ন আইনজীবীদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তপালন
সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
অসম্পূর্ণ/ত্রুটিপূর্ণ ও নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। আগ্রহী প্রার্থীগণকে আবেদনপত্রে নাম, পিতার
নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, চেম্বারের ঠিকানা, জন্ম তারিখ ও জাতীয় পরিচয়পত্রের নম্বর, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের
সত্যায়িত অনুলিপি, ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, মোবাইল নম্বরসহ পূর্নাঙ্গ জীবন বৃত্তান্ত উল্লেখ পূর্বক ‘সচিব, মাধ্যমিক ও
উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট-এর অনুকূলে ১,০০০/- (এক হাজার) টাকার পে-অর্ডার/ডিডি আবেদনপত্রের সাথে সংযুক্ত করে নিম্ন
স্বাক্ষরকারী বরাবরে আগামী ০৮ জুন, ২০২৩ খ্রি. তারিখের মধ্যে আবেদন করতে হবে। খামের উপর পদের নাম (আইন উপদেষ্টা / প্যানেল
আইনজীবী) উল্লেখ করতে হবে ।
চেয়ারম্যান মহোদয়ের অনুমোদনক্রমে (প্রফেসর মোঃ কবির আহমদ) সচিব
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট।
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

সূত্র: দৈনিক উত্তরপূর্ব ২২ মে ২০২৩ইং