শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর পরিবহন দপ্তরের জন্য ড্রাইভার এর ০১ (এক)টি পদে লোক নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
৮ সেট দরখাস্ত আগামী ০৯ জুলাই, ২০২৩ তারিখের মধ্যে রেজিস্ট্রার অফিসে পৌছাতে হবে। আবেদন ফরম অফিস চলাকালীন রেজিস্ট্রার
দপ্তর থেকে সরাসরি অথবা ১০ (দশ) টাকা মূল্যের অব্যবহৃত ডাকটিকেটসহ নিজ ঠিকানা সম্বলিত খাম পাঠিয়ে সংগ্রহ করা যাবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.sust.edu) থেকেও আবেদন ফরম ডাউনলোড করা যাবে। কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের
মাধ্যমে আবেদন করতে হবে অসম্পূর্ণ আবেদন বিবেচনা করা হবে না। খামের উপর অবশ্যই স্পষ্ট অক্ষরে সংশ্লিষ্ট পদের নাম উল্লেখ করতে
হবে। ডাক যোগাযোগজনিত বিলম্বের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আবেদনপত্র জমাদানের শেষ তারিখের পর কোন আবেদন
গ্রহণ/বিবেচনা করা হবে না।
আভ্যন্তরীণ প্রার্থীর ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের বিধি বিধান প্রযোজ্য হবে।
মো. ফজলুর রহমান রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

সূত্র: ইত্তেফাক ২০ জুন ২০২৩ইং