ডিপিডিসিতে চাকরি
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড
(ডিপিডিসি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
সরকারি এ প্রতিষ্ঠানে মানবসম্পদ বিভাগে
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চুক্তি ভিত্তিতে ১৪
জনকে নিয়োগ দেওয়া হবে।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এইচআর)
পদসংখ্যা: ১৪
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এইচআর/
ম্যানেজমেন্ট/ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম
(এমআইএস)/ইন্টারন্যাশনাল বিজনেস/
অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ/পাবলিক
অ্যাডমিনিস্ট্রেশন/ইন্টারন্যাশনাল রিলেশনস/
অর্থনীতি/আইন/গণযোগাযোগ ও সাংবাদিকতা
বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অথবা
এইচআর/ম্যানেজমেন্ট/ম্যানেজমেন্ট ইনফরমেশন
সিস্টেম (এমআইএস)/ইন্টারন্যাশনাল বিজনেস/
অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিষয়ে
এমবিএ ডিগ্রি থাকতে হবে।
শিক্ষাজীবনের সব স্তরে জিপিএ/সিজিপিএ-৫-এর
স্কেলে অন্তত ৪.০ এবং ৪-এর স্কেলে অন্তত ৩.০ থাকতে হবে।
কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে। বাংলা ও
ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে।
বেতন-ভাতা: মাসিক মূল বেতন ৫১,০০০ টাকা। এ
ছাড়া মূল বেতনের ৬০ শতাংশ বাড়িভাড়া (ঢাকায়)
এবং নারায়ণগঞ্জ ও গাজীপুর এলাকায় ৫০ শতাংশ
বাড়িভাড়া, প্রতিবছর দুটি উৎসব বোনাস, বছরে
একটি বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি,
বিমা, ছুটি ভাতা, চিকিৎসাসুবিধা ও যাতায়াত ভাতার সুবিধা আছে।
বয়সসীমা : আবেদনকারীর বয়স ২০২৩ সালের ৩১
অক্টোবর সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে বীর
মুক্তিযোদ্ধার সন্তানদের বয়সসীমা ৩২ বছর পর্যন্ত
শিথিলযোগ্য। ডিপিডিসির কর্মীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩৫ বছর।
চাকরির ধরন: এক বছরের প্রবেশনকালসহ
প্রাথমিকভাবে তিন বছরের চুক্তিভিত্তিক। ৬০ বছর
বয়স পর্যন্ত প্রতি তিন বছর পরপর চুক্তির মেয়াদ নবায়নযোগ্য।
আবেদন করবেন যেভাবে : আগ্রহী প্রার্থীদের
ডিপিডিসির ওয়েবসাইটের এই লিংকে আবেদন করতে হবে।
এই লিংকে আবেদনপ্রক্রিয়া জেনে নিতে হবে।
নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
আবেদন ফি : আবেদন ফি বাবদ ১ হাজার ৫০০
টাকা নগদ বা রকেটের মাধ্যমে পরিশোধ করতে হবে।
আবেদনের শেষ সময়: ৩১ অক্টোবর ২০২৩।