মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

বাংলাদেশ সেনাবাহিনী চাকরি

ডেস্ক রিপোর্ট / ৫৪৭ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ৬ মার্চ, ২০২৪
বাংলাদেশ সেনাবাহিনী চাকরি

বাংলাদেশ সেনাবাহিনী চাকরি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

৯৩তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে জনবল নেবে বাহিনীটি।

আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী

পদের নাম: ৯৩তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্স

শারীরিক যোগ্যতা: পুরুষের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, ওজন ৫৪ কেজি। নারীর জন্য উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি, বুকের মাপ ২৮-৩০ ইঞ্চি, ওজন ৪৬ কেজি।

বয়স: ১ জানুয়ারি ২০২৫ তারিখে সাড়ে ১৬ থেকে ২১ বছর। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে ১৮ থেকে ২৩ বছর।

জাতীয়তা: বাংলাদেশি

বৈবাহিক অবস্থা: অবিবাহিত

আবেদন ফি: টেলিটক/বিকাশ/রকেট এর মাধ্যমে ১০০০ টাকা আবেদন ফি এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ ১০০০ টাকাসহ সর্বমোট ২০০০

টাকা অফেরতযোগ হিসেবে জমা দিতে হবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই https://joinbangladesharmy.army.mil.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের সময়সীমা: আগ্রহীরা ২০ এপ্রিল ২০২৪ পর্যন্ত আবেদন করতে পারবেন।


এই বিভাগের আরো খবর