বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

চাকরি দিচ্ছে হাজী সোনা মিয়া আপ্তারুন নেছা উচ্চ বিদ্যালয়

ডেস্ক রিপোর্ট / ২৫৭৩ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
চাকরি দিচ্ছে হাজী সোনা মিয়া আপ্তারুন নেছা উচ্চ বিদ্যালয়

চাকরি দিচ্ছে হাজী সোনা মিয়া আপ্তারুন নেছা উচ্চ বিদ্যালয়

হাজী সোনা মিয়া আপ্তারুন নেছা উচ্চ বিদ্যালয়, বরইতলী, EIIN NO. 134414 (নিম্ন মাধ্যমিক পর্যায়ে এমপিওভূক্ত), ডাকঘর: শিলুয়াবাজার,

উপজেলা: জুড়ী, জেলা: মৌলভীবাজার-এর জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো

ও এমপিও নীতিমালা-২০২১ এর সর্বশেষ পরিমার্জন অনুযায়ী এমপিওভূক্ত শূন্যপদে ০১জন নিরাপত্তা কর্মী ও ০১জন আয়া আবশ্যক।

গ্রেড-২০ বেতন স্কেল ৮,২৫০-২০,০১০/-।

শিক্ষাগত যোগ্যতা জেএসসি/জেডিসি/সমমান। শিক্ষাগত যোগ্যতার মূলসনদ, নাগরিক সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, পাসপোর্ট সাইজ ২ কপি

ছবি, একাধিক প্রতিষ্ঠানে চাকরি করে থাকলে ১ম ও শেষ এমপিও’র সত্যায়িত কপি, অনাপত্তি সনদ, অভিজ্ঞতা সনদ ও বয়স অনুর্ধ্ব ৩৫ বছর এবং

জনতা ব্যাংক জুড়ী শাখার অনুকূলে ১০০০/- টাকার (অফেরতযোগ্য) ব্যাংক ড্রাফটসহ যাবতীয় কাগজপত্র সংযুক্ত করে আগামী ৩১/০৩/২০২৪

তারিখ বিকাল ৪ ঘটিকার মধ্যে।

ডাকযোগে/সরাসরি প্রধান শিক্ষক বরাবরে আবেদন জমা দিতে হবে। পূর্বের আবেদন-কারীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

প্রধান শিক্ষক

সূত্র: দৈনিক জালালাবাদ ১৭ মার্চ ২০২৪ইং


এই বিভাগের আরো খবর