বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

জালালাবাদ গ্যাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ পালন

ডেস্ক রিপোর্ট / ৪৪৩ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
জালালাবাদ গ্যাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ পালন

জালালাবাদ গ্যাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ পালন

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, বাংলাদেশের স্থপতি, বাংলাদেশের স্বাধীণতার মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ জালালাবাদ গ্যাসে যথাযোগ্য মর্যাদায় রাষ্ট্রীয় কর্মসূচি অনুসরণ পূর্বক বর্ণাঢ্যভাবে ১৭ মার্চ তারিখে পালন করা হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষে কোম্পানির গ্যাস ভবন চত্বরে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, জাতীয় পতাকা উত্তোলন করেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতিকুর রহমান। জাতীয় পতাকা উত্তোলন শেষে প্রধান কার্যালয়, গ্যাস ভবন-এ স্থাপিত এবং জেলা প্রশাসকের কার্যালয়,সিলেট-এ স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরাল-এ পুষ্পস্তবক অর্পন করেন জালালাবাদ গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতিকুর রহমান।

এসময় কোম্পানির মহাব্যবস্থাপকবৃন্দ,উপমহাব্যবস্থাপকবৃন্দ, জালালাবাদ গ্যাস ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের নেতৃবৃন্দ,জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দ, জালালাবাদ গ্যাস কর্মচারি লীগ-১৬৯০ (সিবিএ) এর নেতবৃন্দসহ সকল স্তরের কর্মকর্তাকর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া সিলেট জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত র‌্যালি/শোভাযাত্রায় কোম্পানির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন এবং পরবর্তীতে কোম্পানির পক্ষ হতে এতিমাখানায় ইফতার বিতরণ করা হয়।


এই বিভাগের আরো খবর