প্রত্যক্ষদর্শীরা জানান, বেশ কিছুদিন থেকে ওই যুবক মাঠের পাশেই থাকতেন। মঙ্গলবার সকালে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে কোতোয়ালি থানায় খবর দেন। পরবর্তীতে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য তার লাশ এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে তার পরিপূর্ণ ঠিকানা এখনো পাওয়া যায়নি। পরিচয় নিশ্চিতে পুলিশ কাজ করছে।