রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

সিলেটে এসএসসি-এইচএসসি মিলেনিয়াম ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন

ডেস্ক রিপোর্ট / ৪৫৬ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
সিলেটে এসএসসি-এইচএসসি মিলেনিয়াম ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন

সিলেটে এসএসসি-এইচএসসি মিলেনিয়াম ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন

রামাদ্বান হোক জীবনে বৈপ্লবিক পরিবর্তন ও সংশোধনের মাধ্যম ………মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, রামাদ্বান মাস, বরকতময় মাস। কুরআন নাযিলের মাস। যে কিতাব নাযিল হয়েছে মানবতার মুক্তি নিশ্চিত করার উদ্দেশ্যে। লাইলাতুল কদর এ মাসের মর্যাদা বাড়িয়ে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা একটি মাস সিয়াম সাধনা ফরয করে দিয়েছেন। এই মাসে আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমে ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তির পথ নিহিত রয়েছে।

তিনি গত শুক্রবার সিলেট মিলেনিয়াম ব্যাচ (এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২) কর্তৃক ধোপাদিঘীরপাড়স্থ হাফিজ কমপ্লেক্সে আয়োজিত ইফতার মাহফিলে রমাদ্বানের আলোচনায় উপরোক্ত কথাগুলো বলেন। মির্জা হুমায়ুন কবীর জনি ও মাজহারুল হক লিটনের যৌথ পরিচালনায় সিলেট মিলেনিয়াম ব্যাচ আয়োজিত ইফতার মাহফিলে সিলেট বিভাগের দুই শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।

মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মিলেনিয়াম ব্যাচের সদস্য শিক্ষাবিদ ডক্টর মাহবুবুল হাকিম শুভন, প্রশাসনিক কর্মকর্তা ওমর ফারুক, ডাক্তার ফয়সাল আহমেদ, সিলেট সিটি কর্পোরেশনের মহিলা কাউন্সিলর হাজেরা বেগম, আলী আফসার ফাহিম, শিক্ষক আব্দুল্লাহ আল মাহমুদ, আব্দুল হাই আল্ হাদি, তৌহিদ হাসিব, আলী আমজাদ চৌধুরী রাশেদ, রইস উদ্দীন,আতাউল গনি ইমন, আবুল ফয়েজ, শায়েল আহমেদ,সাদিক আহমেদ, জামাল আহমেদ মিলু চৌধুরী, আমিনুর রশিদ, বদরুল আলম, সৈয়দ জামাল উদ্দীন, জাহির আলম, আলী হুসেন রুহেল ব্যাংক কর্মকর্তা তাহমিদা শিমু, ডেইজি আক্তার, পূর্ণিমা পাল ও শিক্ষিকা শারমিন লিনা প্রমুখ।

রামাদ্বান, সিয়াম ও কুরআন শীর্ষক আলোচনায় মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার আরও বলেন, রামাদ্বান হোক জীবনে বৈপ্লবিক পরিবর্তন ও সংশোধনের মাধ্যম। রামাদ্বান মাস আসে, রামাদ্বান মাস অতিবাহিত হয়। মু’মীন জীবনে যদি কোনো সংশোধন না আসে, উন্নতি সাধিত না হয়, মূল্যবোধ অক্ষুণ্ন না থাকে; তাহলে তা সত্যিই দু:খজনক। আসুন, রামাদ্বান মাসের ফযীলত উপলব্ধি করি। সিয়াম সাধনার মাধ্যমে তাক্বওয়ার অনন্য বৈশিষ্ট্য অর্জন করি। লাইলাতুল কদরকে পাওয়ার চেষ্টা করি। কুরআন নাযিলের মাসে কুরআন পড়ি, বুঝি, মানি, এর প্রচার প্রসার ও প্রতিষ্ঠায় সক্রিয় রই। বদরের চেতনায় উজ্জীবিত হই। দুনিয়া ও আখেরাতে সফলকাম হতে প্রচেষ্টা জোরদার রাখি।


এই বিভাগের আরো খবর