বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

জগন্নাথপুরে গীতিকার সংসদের ইফতার মাহফিল

ডেস্ক রিপোর্ট / ৩৬৮ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
জগন্নাথপুরে গীতিকার সংসদের ইফতার মাহফিল

জগন্নাথপুরে গীতিকার সংসদের ইফতার মাহফিল

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা গীতিকার সংসদ এর উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ২২ মার্চ শুক্রবার পৌর শহরের হাবিবনগর এলাকায় অবস্থিত কফি হাউজে ইফতার পূর্ব আলোচনাসভা অনুষ্ঠিত হয়। গীতিকার সংসদের ভারপ্রাপ্ত সভাপতি যুক্তরাজ্য প্রবাসী জিতু মিয়ার সভাপতিত্বে ও রাকিব আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, সাবেক পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, গীতিকার সংসদের উপদেষ্টা ফকির মুক্তার আহমদ, সাবেক সভাপতি শাহ আবদুল পরান, সাংগঠনিক সম্পাদক শিক্ষক মোশারফ হোসেন প্রমূখ।

এ সময় সাবেক বাজার সেক্রেটারি জাহির উদ্দিন, ইতালি প্রবাসী সাবুল আহমদ, গীতিকার সংসদের উপদেষ্টা নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী আকাশ মিলন, তৈয়ব আলী ভান্ডারি সহ সংসদের সকল নেতৃবৃন্দ ও আবদুল মতিন সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সোলেমান মিয়া ও দোয়া পরিচালনা করেন ফকির মুক্তার আহমদ।

 


এই বিভাগের আরো খবর