রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

এসএমপি ডিবির অভিযানে ভারতীয় চিনি কর্গো ট্রাক সহ ০২ জন গ্রেফতার

ডেস্ক রিপোর্ট / ৩৮১ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
এসএমপি ডিবির অভিযানে ভারতীয় চিনি এবং একটি কর্গো ট্রাক সহ ০২ জন গ্রেফতার

এসএমপি ডিবির অভিযানে ভারতীয় চিনি এবং একটি কর্গো ট্রাক সহ ০২ জন গ্রেফতার

এসএমপি ডিবির অভিযানে ১৬,০১,২৮০/- (ষোল লক্ষ এক হাজার দুইশত আশি) টাকার ভারতীয় চিনি এবং একটি কর্গো ট্রাক সহ ০২(দুই) জন

চোরাকারবারী গ্রেফতারঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি) এর সার্বিক দিক-নির্দেশনায় মহানগর গোয়েন্দা বিভাগের টিম-০২ কর্তৃক গোপন সংবাদের

ভিত্তিতে ২৩/০৩/২০২৪খ্রিঃ তারিখে অনুমান ভোর ০৬:৪০ ঘটিকায় এসএমপি শাহপরাণ (রহ:) থানাধীন সিলেট তামাবিল বাইপাস রাস্তায় মুরাদপুর

পয়েন্টে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী ১। সোহেল রানা (২৯), পিতা- নূর ইসলাম, মাতা- জাহেদা বিবি, সাং- কেশবপুর,

ডাকঘর- কেশবপুর, থানা- মান্দা, জেলা- নওগাঁ ২। মো: নাজমুল হোসেন (২৫), পিতা- নজরুল ইসলাম, মাতা জাহেদা বেগম, সাং-যশরাই, ডাকঘর-

নারায়ণপুর, থানা- মান্দা, জেলা- নওগাঁদ্বয়কে গ্রেফতার করেন। গ্রেফতারকালে উক্ত আসামীদ্বয়ের হেফাজত হতে ২৭৮ (দুইশত আটাত্তর) বস্তা

ভারতীয় চিনি মূল্য অনুমান ১৬,০১,২৮০ /- (ষোল লক্ষ এক হাজার দুইশত আশি) টাকা ও উক্ত ভারতীয় চিনি পরিবহনের কাজে ব্যবহৃত ০১

(একটি) কার্গো ট্রাক যার রেজিষ্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো ট- ২৪-৭৩৬৮ পেয়ে জব্দ করা হয়। আসামীদ্বয়ের বিরুদ্ধে এসএমপি শাহপরাণ (রহ:) থানায় এজাহার দায়ের করলে এসএমপি শাহপরাণ (রহ:) থানার মামলা নং-১৬,

তাং-২৩/০৩/২০২৪ খ্রিঃ ধারা The Special Power Act, 1974 এর 25B(1)(b)/25(D) মামলা রুজু করা হয়েছে। আসামীদ্বয়কে বিধি

মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর