বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে সাউথ এশিয়া রেডিও ক্লাব- শাহপরান ইউনিট

ডেস্ক রিপোর্ট / ৩২৩ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে সাউথ এশিয়া রেডিও ক্লাব- শাহপরান ইউনিট

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে সাউথ এশিয়া রেডিও ক্লাব- শাহপরান ইউনিট

দেশের ৫৩তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিট, সিলেট।দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৬ মার্চ ২০২৪) সকালে ক্লাবের সিলেট শাহপরান ইউনিটের সভাপতি মখলিছুর রহমানের নেতৃত্বে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অত্মোৎসর্গকারী বীর শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের পরিচালক (অব:) ড. মির শাহ আলম এবং ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক কর্মী বিমল কর, অ্যাডভোকেট মামুন অর রশীদ, সইফুল আলম, শামীম আক্তার, সত্য বাবু, ড. মারুফ রাসেল, লাবীব ইকবাল, মাহফুজুর রহমান সহ অন্যান্য। পুষ্পমাল্য অর্পণের পর বীর শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।


এই বিভাগের আরো খবর