ঢাকা বিশ্ববিদ্যালয়: বিধি মোতাবেক প্রদেয় ভাতাদিসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিম্নলিখিত অফিসের শূন্য পদসমূহের নামের পার্শ্বে উল্লিখিত বেতন
স্কেল,
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে লোক নিয়োগের জন্য বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
আবেদনকারীদের অবশ্যই আবেদনপত্রে তার শিক্ষাগত যোগ্যতার সকল সার্টিফিকেট ও ডিগ্রি উল্লেখ করতে হবে। এরূপ কোন তথ্য গোপন করলে বা
উল্লেখ না করলে ভবিষ্যতে তার পরীক্ষা পাসের সার্টিফিকেট নথিতে সংযুক্ত করা হবে না এবং বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও
পদোন্নতি নীতিমালায় বর্ণিত পয়েন্ট সুবিধা প্রদান করা হবে না।
রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর অনুকূলে প্রদেয় ৩০০/- (তিনশত) টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়) এবং
সকল পরীক্ষা পাসের সার্টিফিকেট ও প্রশংসাপত্রের সত্যায়িত প্রতিলিপিসহ সাদা কাগজে পূর্ণ জীবনবৃত্তান্ত উল্লেখপূর্বক রেজিস্ট্রার বরাবর লিখিত
আবেদনপত্র আগামী ৩০-০৪-২০২৪ খ্রিস্টাব্দ/১৭-০১-১৪৩১ বঙ্গাব্দ তারিখের মধ্যে ক্রমিক-১-এর আবেদনপত্র চেয়ারম্যান, এডুকেশনাল অ্যান্ড
কাউন্সেলিং সাইকোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর অফিসে। ক্রমিক-২-এর আবেদনপত্র চেয়ারম্যান, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়-
এর অফিসে; ক্রমিক-৩-এর আবেদনপত্র চেয়ারম্যান, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর অফিসে; ক্রমিক-৪-এর আবেদনপত্র চেয়ারম্যান,
সংগীত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর অফিসে এবং ক্রমিক-৫-এর আবেদনপত্র চেয়ারম্যান, ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর
অফিসে পৌছাতে হবে। চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। চাকরির অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেয়া যেতে পারে।
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন
সূত্র:-আমাদের সময় ০১ এপ্রিল ২০২৪
