বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

জালালাবাদ গ্যাসের কর্মকর্তা-কর্মচারীদের ঈদ পুনর্মিলনী-২০২৪ ও বাংলা বর্ষ বরণ-১৪৩১ উদযাপন

ডেস্ক রিপোর্ট / ৪২৮ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
জালালাবাদ গ্যাসের কর্মকর্তা-কর্মচারীদের ঈদ পুনর্মিলনী-২০২৪ ও বাংলা বর্ষ বরণ-১৪৩১ উদযাপন জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেড-এর ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে বিপুল উৎসাহ-উদ্দীপনার সাথে ঈদ পুনর্মিলনী-২০২৪ ও বাংলা বর্ষ বরণ-১৪৩১ উদযাপন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতিকুর রহমান। অনুষ্ঠানের প্রধান অতিথি বিগত বছরের গ্লানি মুছে ফেলে নব উদ্যমে এগিয়ে যাওয়ার জন্য সকলকে আহবান জানান এবং কোম্পানির উত্তরোত্তর সম্বৃদ্ধি কামনা করেন। ঈদ পুনর্মিলনী-২০২৪ ও বাংলা বর্ষ বরণ-১৪৩১ উদযাপন অনুষ্ঠানে কোম্পানির মহাব্যবস্থাপক, উপমহাব্যবস্থাপক ও ব্যবস্থাপক পর্যায়ের কর্মকর্তসহ জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং জালালাবাদ গ্যাস কর্মচারি লীগ-১৬৯০(সিবিএ)এর সাধারণ সম্পাদক শুভেচ্ছা বক্তব্য রাখেন। বক্তৃতা শেষে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতিকুর রহমান বাংলা বর্ষবরণ-১৪৩১ পালন উপলক্ষে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। এসময় কোম্পানির মহাব্যবস্থাপক, উপমহাব্যবস্থাপক, ব্যবস্থাপক, জালালাবাদ গ্যাস ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের নেতৃবৃন্দ, জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দ, জালালাবাদ গ্যাস কর্মচারি লীগ-১৬৯০ (সিবিএ) এর নেতবৃন্দসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

জালালাবাদ গ্যাসের কর্মকর্তা-কর্মচারীদের ঈদ পুনর্মিলনী-২০২৪ ও বাংলা বর্ষ বরণ-১৪৩১ উদযাপন

জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেড-এর ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে বিপুল উৎসাহ-উদ্দীপনার সাথে ঈদ পুনর্মিলনী-২০২৪ ও বাংলা বর্ষ বরণ-১৪৩১ উদযাপন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতিকুর রহমান। অনুষ্ঠানের প্রধান অতিথি বিগত বছরের গ্লানি মুছে ফেলে নব উদ্যমে এগিয়ে যাওয়ার জন্য সকলকে আহবান জানান এবং কোম্পানির উত্তরোত্তর সম্বৃদ্ধি কামনা করেন। ঈদ পুনর্মিলনী-২০২৪ ও বাংলা বর্ষ বরণ-১৪৩১ উদযাপন অনুষ্ঠানে কোম্পানির মহাব্যবস্থাপক, উপমহাব্যবস্থাপক ও ব্যবস্থাপক পর্যায়ের কর্মকর্তসহ জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং জালালাবাদ গ্যাস কর্মচারি লীগ-১৬৯০(সিবিএ)এর সাধারণ সম্পাদক শুভেচ্ছা বক্তব্য রাখেন।

বক্তৃতা শেষে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতিকুর রহমান বাংলা বর্ষবরণ-১৪৩১ পালন উপলক্ষে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। এসময় কোম্পানির মহাব্যবস্থাপক, উপমহাব্যবস্থাপক, ব্যবস্থাপক, জালালাবাদ গ্যাস ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের নেতৃবৃন্দ, জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দ, জালালাবাদ গ্যাস কর্মচারি লীগ-১৬৯০ (সিবিএ) এর নেতবৃন্দসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 


এই বিভাগের আরো খবর