তাৎক্ষণিক সময়ে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলার নয়াগাঙ্গের পাড় গ্রামের মৃত ময়না মিয়ার পুত্র শাহ আলম (৪০), ছাতক উপজেলার লুবিয়া গ্রামের মুতালিব মিয়ার পুত্র হারুন (৪০) তার ভাই নয়ন মিয়া (২৫), নেত্রকোনার কমলাকান্দা উপজেলার রঞ্জিত শাহার ছেলে পার্থ শাহা (২৩)। প্রাথমিক অবস্থায় নিহতদের পরিচয় সনাক্ত করা যায়নি।
স্থানীয় সুত্রে জানা গেছে, কোম্পানীগঞ্জ থেকে পাথরবাহী ট্রাকটি সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেয়। সিলেট থেকে সিএনজি চালিত অটোরিকশা ৫জন যাত্রী নিয়ে কোম্পানীগঞ্জ যাচ্ছিল, গৌরিনগর এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়ে এ দুর্ঘটনা ঘটে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন দুর্ঘটনায় খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। রাত ১১টা পর্যন্ত ২জনের মৃত্যুর খবর পেয়েছি।