বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেড এ কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

ডেস্ক রিপোর্ট / ৬৭৩ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেড এর ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেড এ কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেড এর ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি কৃতি
শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতিকুর রহমান। কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানি সচিব মোঃ শহিদুল ইসলাম। কৃতি শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট এবং প্রাইস মানি বিতরণ করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতিকুর রহমান।

এসময় কোম্পানির মহাব্যবস্থাপকবৃন্দ ,উপমহাব্যবস্থাপকবৃন্দ, জালালাবাদ গ্যাস ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের নেতৃবৃন্দ , জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দ , জালালাবাদ গ্যাস কর্মচারি লীগ-১৬৯০ (সিবিএ) এর নেতৃবৃন্দ,কৃতি শিক্ষার্থীসহ অভিভাবকগণ উপস্থিত ছিলেন ।


এই বিভাগের আরো খবর