বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

জগন্নাথপুরে মাওলানা মহি উদ্দিন মিছবাহকে বিদায় সম্মাননা প্রদান

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি / ৪১৭ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
জগন্নাথপুরে মাওলানা মহি উদ্দিন মিছবাহকে বিদায় সম্মাননা প্রদান

জগন্নাথপুরে মাওলানা মহি উদ্দিন মিছবাহকে বিদায় সম্মাননা প্রদান

সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রখ্যাত আলেমেদ্বীন আলোড়ন সৃষ্টিকারী ইসলামী বক্তা হযরত মাওলানা মহি উদ্দিন মিছবাহ সপরিবারে যুক্তরাজ্যে গমণ উপলক্ষ্যে বন্ধু মহলের পক্ষ থেকে বিদায় সম্মাননা প্রদান করা হয়েছে।

গত শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন এবং সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন মাওলানা মহি উদ্দিন মিছবাহ। ব্যবসায়ী ওয়াহিদুর রহমানের সভাপতিত্বে বন্ধু মহলের পক্ষ থেকে বক্তব্য রাখেন,ইউপি সদস্য সাদিক আলম, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, ফজলুর রহমান, ড্রিম ফ্লাওয়ার একাডেমির পরিচালক শফিক উদ্দিন, জগন্নাথপুর নার্সারী স্কুলের সহকারী শিক্ষক শহিদুল ইসলাম, জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের ইংলিশ লেকচারার হুমায়ুন কবির,ব্যবসায়ী লিকছন মিয়া, সাংবাদিক আলী জহুর, রেদওয়ান আহমদ প্রমূখ।


এই বিভাগের আরো খবর