মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

চাকরি দিচ্ছে আনিলগঞ্জ উচ্চ বিদ্যালয়

sylheterchakrirkhabar / ১৯৯২ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ১৩ মে, ২০২৪

চাকরি দিচ্ছে আনিলগঞ্জ উচ্চ বিদ্যালয়

আনিলগঞ্জ উচ্চ বিদ্যালয় (জুনিয়র এমপিওভুক্ত) ডাকঃ জালালপুর-৩১০৭, থানাঃ মোগলাবাজার, দক্ষিণ সুরমা, সিলেট-এর জনবল কাঠামো ও

এমপিও নীতিমালা- ২০২১ এর সর্বশেষ পরিমার্জন অনুসারে নিম্নবর্ণিত পদ সমূহে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

০১. আগ্রহী প্রার্থীদের আবেদনের সঙ্গে প্রার্থীর জীবন বৃত্তান্ত (মোবাইল নম্বরসহ), সদ্যতোলা ০২ কপি রঙ্গিন ছবি, জাতীয় পরিচয়পত্র, অনাপত্তিপত্র,

শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের সত্যায়িত কপি এবং ১ম ও সর্বশেষ এমপিও সত্যায়িত কপি জমা দিতে হবে।

০২. ১নং পদের জন্য ১০০০/- এবং ২য় নং, ৩য় নং ও ৪র্থ নং পদের জন্য ৫০০/- টাকা করে প্রতিষ্ঠানের অনুকূলে ব্যাংক পে-অর্ডার (যেকোন ব্যাংক,

অফেরতযোগ্য) আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।

০৩. আবেদনপত্র সভাপতি বরাবরে আগামী ৩০ মে ২০২৪ইং তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে (সকাল ১০:০০ ঘটিকা হতে বিকাল ৪:০০

ঘটিকার মধ্যে) ডাকযোগে অথবা সরাসরি প্রতিষ্ঠানের অফিসে আবেদনপত্র পৌঁছাতে হবে।

সভাপতি

সূত্র: দৈনিক সিলেটের ডাক ১৩ মে ২০২৪ইং

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

চাকরি দিচ্ছে আনিলগঞ্জ উচ্চ বিদ্যালয়

 


এই বিভাগের আরো খবর