রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিঃ-এর কোম্পানি সচিব জনাব মোঃ শহিদুল ইসলাম-এর বিদায় সংবর্ধনা

sylheterchakrirkhabar / ৭৬৩ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ১৩ মে, ২০২৪
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিঃএর কোম্পানি সচিব জনাব মোঃ শহিদুল ইসলাম এর বিদায় সংবর্ধনা

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিঃএর কোম্পানি সচিব জনাব মোঃ শহিদুল ইসলাম এর বিদায় সংবর্ধনা

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিঃ-এর কোম্পানি সচিব জনাব মোঃ শহিদুল ইসলাম-এর চাকরি হতে অবসর গমন উপলক্ষে কোম্পানির প্রশাসন ডিভিশন এবং সেক্রেটারিয়েট ডিভিশন এর যৌথ আয়োজনে ‘বিদায় সংবর্ধনা’ অনুষ্ঠিত হয়।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আতিকুর রহমান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির পরিকল্পনা ও আইসিটি ডিভিশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী মোঃ সারোয়ার জাহান মাহমুদ। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রশাসন ডিভিশন এবং সেক্রেটারিয়েট ডিভিশনের কর্মকর্তাবৃন্দ, জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মোঃ আমিরুল ইসলাম, জালালাবাদ গ্যাস কর্মচারী লীগ-১৬৯০ (সিবিএ)এর সভাপতি মো: শাহ আলম ভূঁইয়া, সকল মহাব্যবস্থাপকবৃন্দ।

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিঃ-এর কোম্পানি সচিব জনাব মোঃ শহিদুল ইসলাম-এর বিদায় সংবর্ধনা

বিদায়ী অতিথি হিসেবে সাবেক কোম্পানি সচিব মহোদয় কে প্রশাসন ডিভিশন এবং সেক্রেটারিয়েট ডিভিশন-এর পক্ষ হতে ক্রেস্ট এবং শুভেচ্ছা উপহার প্রদান করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতিকুর রহমান। এসময় কোম্পানির মহাব্যবস্থাপকবৃন্দ, জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দ , জালালাবাদ গ্যাস কর্মচারি লীগ-১৬৯০ (সিবিএ) এর নেতৃবৃন্দসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন ।


এই বিভাগের আরো খবর