শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর বিএনসিসি অফিসের জন্য অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে ০১ (এক) জন
লোক নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০/- (গ্রেড-১৬)
অফিস সহকারী কাম কম্পিউটার পদে যোগ্যতা ও অভিজ্ঞতা:
ক) প্রার্থীকে উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষায় পাস ও কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং-এ ইংরেজি ও বাংলা টাইপিংয়ে প্রতি মিনিটে যথাক্রমে ৩০ ও ২০টি শব্দ গতিসহ এমএস অফিসের বিভিন্ন প্রোগ্রামে জ্ঞানসম্পন্ন হতে হবে।
খ) শিক্ষাজীবনে সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণী/সমমান গ্রেড থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩০ (ত্রিশ) বছর।
আবেদনপত্র জমাদান:
রেজিস্ট্রারের অনুকূলে সিলেট শহরের যে কোন তফসিলি ব্যাংকের শাখার উপর উক্ত পদের জন্য ২০০/- (দুইশত) টাকার এমআইসিআর ব্যাংক ড্রাফট
অথবা সমমূল্যের পে-অর্ডার (পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়), পাসপোর্ট সাইজের ৪ (চার) কপি সত্যায়িত ছবি, সকল সনদপত্র/প্রশংসাপত্রের সত্যায়িত কপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।
৮ সেট দরখাস্ত আগামী ০৩ জুন, ২০২৪ তারিখের মধ্যে রেজিস্ট্রার অফিসে পৌঁছাতে হবে। আবেদন ফরম অফিস চলাকালীন রেজিস্ট্রার দপ্তর থেকে
সরাসরি অথবা ১০ (দশ) টাকা মূল্যের অব্যবহৃত ডাকটিকেটসহ নিজ ঠিকানা সম্বলিত খাম পাঠিয়ে সংগ্রহ করা যাবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.sust.edu) থেকেও আবেদন ফরম ডাউনলোড করা যাবে।
কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। অসম্পূর্ণ আবেদন বিবেচনা করা হবে না। খামের উপর অবশ্যই স্পষ্ট
অক্ষরে সংশ্লিষ্ট পদের নাম উল্লেখ করতে হবে।
ডাক যোগাযোগজনিত বিলম্বের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আবেদনপত্র জমাদানের শেষ তারিখের পর কোনো আবেদন
গ্রহণ/বিবেচনা করা হবে না।
সূত্র: আমাদের সময় ১৪মে ২০২৪ইং
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন
