বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

ছাতকে শিক্ষিকার উপর হামলাকারী রুবেল গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট / ৩৮৫ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ২৪ মে, ২০২৪
ছাতকে শিক্ষিকার উপর হামলাকারী রুবেল গ্রেপ্তার

ছাতকের ভাতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শংকরী রানী দেবের উপর হামলাকারী একই বিদ্যালয়ের দপ্তরী রুবেল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৪মে) সকালে ছাতকের জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে আত্মসমর্পণ করলে রুবেল মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

এসময় উপস্থিত ছিলেন রুবেলের অভিভাবক তছকির আলী, মাওলানা বদরুল ইসলাম, ইউপি সদস্য কামাল উদ্দিন, ইউপি সদস্য হেলাল মিয়া, মাওলানা মিসবাহ,আক্তার হোসেন ও সেবুল মিয়া।

গ্রেপ্তারের পর সুনামগঞ্জ আদালতের মাধ্যমে রুবেলকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: আকরাম হোসেন গ্রেফতার ও জেল হাজতে প্রেরনের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত মঙ্গলবার (২১মে) শিক্ষিকা শংকরী রানী দেব বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী রুবেল মিয়াকে বিদ্যালয় পরিস্কারের কথা বললে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রুবেল মিয়া চেয়ার দিয়ে শিক্ষিকা শংকরী রানী দেবের মাথায় আঘাত করে।গুরুতর আহত অবস্থায় শিক্ষিকা শংকরী রানী দেবকে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়। গত বৃহস্পতিবার (২৩মে ) শিক্ষিকা শংকরী রানী দেব নিজে বাদী হয়ে ছাতক থানায় রুবেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।


এই বিভাগের আরো খবর