সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় সাদাপাথর পর্যটনকেন্দ্রে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সনজিত কুমার চন্দ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, অবিরাম বর্ষণ ও ঢলে ধলাই নদীর পানি অব্যাহতভাবে বৃদ্ধি পাওয়ায় ও পর্যটনকেন্দ্রগুলো পানিতে তলিয়ে যাওয়ায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সাদাপাথর পর্যটনকেন্দ্রসহ সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হলো।