গতকাল বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন শাহপরান (রহ.) থানার উপপরিদর্শক এসআই জাকির। লাশের নাম-পরিচয় এখনো জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে উপপরিদর্শক এসআই জাকির জানান, খবর পেয়ে আমরা রক্তাক্ত লাশ উদ্ধার করেছি। নিহত যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
লাশে আঘাতে চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, নিহত যুবক ভবঘুরে ছিলেন। অনেকদিন পূ্র্েব থেকে তিনি ওই এলাকায় উদ্দেশ্যহীনভাবে চলাচল করতেন।