দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর সাত পাকে বাঁধা পড়েন রণবীর-দীপিকা। তবে বিয়ের আগে এক সাক্ষাৎকারে দীপিকা জানিয়েছিলেন— যদি কখনও মনের মানুষ খুঁজে পান, তবে বিয়ের পর অভিনয় থেকে দূরে থাকবেন এবং বিয়ে করে সংসারী হবেন।
এমনকি সুখী দাস্পত্য জীবন গড়তে যদি অভিনয়ও ছাড়তে হয়, তবে সেটাই করবেন তিনি। পাশাপাশি একাধিক সন্তানও নিতেও তার কোনো বাধা নেই বলে জানান দীপিকা।
অভিনেত্রীর পুরনো সেই ভিডিও আবারও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। এরপর থেকেই বেশ উদ্বিঘ্ন দীপিকার ভক্তরা। তবে কি মা হওয়ার পরেই অভিনয় থেকে বিদায় নেবেন তিনি? এমন প্রশ্ন রহস্যের জাল বুনেছে দীপিকার ভক্তরা মনে।
সেই সাক্ষাৎকারে দীপিকা বলেছিলেন, যদি কখনও মনের মানুষ খুঁজে পান, তবে বিয়ে করে অভিনয়ও থেকে দূরে থাকবেন এবং প্রয়োজনে সুখী দাস্পত্য জীবন গড়তে অভিনয় ছাড়তেও হয় তিনি প্রস্তুত।
তিনি আরও বলেন, পাশাপাশি সংসার জীবন উপভোগ করতে একাধিক সন্তানও নিতেও তিনি প্রস্তুত আছেন। রণবীর আর আমি বাচ্চাদের খুব ভালোবাসি। আমরা অপেক্ষা করছি, কবে আমরা নিজেদের পরিবারে নতুন অতিথিকে নিয়ে আসতে পারব।