বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

চাকরি দিচ্ছে সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্র

ডেস্ক রিপোর্ট / ৩৯১৫ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
চাকরি দিচ্ছে সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্র

চাকরি দিচ্ছে সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্র

সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্রে বিধি মোতাবেক নিম্নোক্ত পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হবে :-

অন্যান্য শর্তাবলী :-

১। পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (A4 Size কাগজে), সকল একাডেমিক সনদপত্রের সত্যায়িত ফটোকপি, বি.এন.এম.সি হতে প্রাপ্ত হালনাগাদ আর.এন কার্ডের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্র/অনলাইন জন্ম নিবন্ধন সার্টিফিকেট এর সত্যায়িত ফটোকপি, নাগরিকত্ব সনদ, অভিজ্ঞতা সনদ (যদি থাকে) ও সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৩ (তিন) কপি রঙিন ছবিসহ আবেদনপত্র আগামী ১৭-০৮-২০২৪ ইং তারিখের মধ্যে নিম্নস্বাক্ষরকারী বরাবরে (অফিস

চলাকালীন সময়ে) ডাকযোগে বা সরাসরি পৌঁছাতে হবে।

২। প্রার্থীকে বাংলাদেশের নাগরিক ও সিলেট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

৩। আবেদনকারী প্রার্থীর সর্ব্বোচ্চ বয়সসীমা ৩০ (ত্রিশ) বছর।

৪। আবেদনপত্রে উল্লেখিত তথ্য প্রমাণের জন্য সকল একাডেমিক সনদপত্র, বি.এন.এম.সি হতে প্রাপ্ত হালনাগাদ আর.এন কার্ড, অভিজ্ঞতা সনদ (যদি

থাকে), জাতীয় পরিচয়পত্র/অনলাইন জন্ম নিবন্ধন সার্টিফিকেট সহ সকল সনদের মূলকপি মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে।

৫। আবেদনপত্রে কোনরূপ অসত্য বিবরণ বা মিথ্যা তথ্য পাওয়া গেলে আবেদনকারী চূড়ান্তভাবে মনোনীত হওয়া সত্ত্বেও আবেদনপত্র বাতিল বলে গণ্য

হবে এবং ঐ প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

৬। নিয়োগের সকল ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

পরিচালক (ভারপ্রাপ্ত)

সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্র।

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন
সূত্র: দৈনিক সিলেটের ডাক ০১ অগাস্ট   ২০২৪ইং


এই বিভাগের আরো খবর