নগরীর বাসিন্দা আব্দুস শুকুর বলেন, সিলেটের মানুষ বৃষ্টি পছন্দ করে।গত কয়েকদিনের লোডশেডিং ও তীব্র তাপদাহে আমার মতো অনেকেই বৃষ্টির প্রত্যাশা করছিলো।অবশেষে সেই বৃষ্টির পানিতে ভিজেছে রাস্তাঘাট।এটি আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ ওমর তালুকদার জানান,এই কয়েকদিন সিলেটের আবহাওয়া একটু গরম ছিলো।গতকাল বিকাল ৩ টা পর্যন্ত সিলেটের সর্ব্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৬.৮ ডিগ্রী সেলসিয়াস। সেটি আজ বিকাল ৩ টায় ছিলো ৩৮.৩ ডিগ্রী সেলসিয়াস।এটিই এই বছরে সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা। স্বাভাবিকভাবেই আজকের তাপমাত্রা বেশি থাকায় তীব্র গরম ছিলো।এরমধ্যে বিকাল সাড়ে তিনটা থেকে বেশ কিছু জায়গা থেকে বৃষ্টি হয়েছে।এটি অনেকটা স্বস্তি দিয়েছে মানুষকে।