প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার ভোর সাড়ে ৪টা নাগাদ এ দুর্ঘটনা ঘটে। গোবিন্দের ম্যানেজার শশী সিংহ আনন্দবাজারকে জানান, কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। বাড়ি থেকে বের হওয়ার আগে ব্যক্তিগত পিস্তলটি রাখতে গেলে সেটি হাত থেকে মাটিতে পড়ে গিয়ে দুর্ঘটনাবশত গুলি বের হয়ে যায়। এতে গোবিন্দের পায়ে গুলি লাগে।
প্রসঙ্গত, পায়ে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় আপাতত আইসিইউতে ভর্তি রয়েছেন গোবিন্দ। চিকিৎসকদের এক বিশেষ দল তার চিকিৎসা করছেন।