বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

র‍্যাবের খাঁচায় সিসিকের সাবেক কাউন্সিলর মতিউর

ডেস্ক রিপোর্ট / ৩২০ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
র‍্যাবের খাঁচায় সিসিকের সাবেক কাউন্সিলর মতিউর

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৯ বিশেষ অভিযানে গ্রেফতার হলেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ৪২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মতিউর রহমান।

বুধবার (১৩ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে এসএমপি মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মতিউর রহমান (৫০), সিলেট সিটি কর্পোরেশনের ৪২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও দক্ষিণ সুরমার শ্রীরামপুর এলাকার মৃত নশিদ আলীর ছেলে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) র‍্যাব-৯’র সহকারি পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তার বিরুদ্ধে গত ২৭ অক্টোবর সিলেট কোতয়ালী মডেল থানায় বিস্ফোরক ও হত্যা চেষ্টা মামলা (নং ৩৪ (১০)’২৪) রয়েছে। ওই মামলায় পলাতক ছিলেন তিনি। গ্রেফতারকৃত আসামীকে এসএমপি সিলেট কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে জানায় র‍্যাব।


এই বিভাগের আরো খবর