বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

মুনতাহা হত্যাকারী মার্জিয়ার নানী কুতুবজান মারা গেছেন

ডেস্ক রিপোর্ট / ৩৬৫ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
মুনতাহা হত্যাকারী মার্জিয়ার নানী কুতুবজান মারা গেছেন

সিলেটের কানাইঘাটে আলোচিত শিশু মুনতাহা আক্তার জেরিন (৬) হত্যা মামলায় প্রধান অভিযুক্ত সাবেক গৃহ শিক্ষিকা মার্জিয়ার নানী কুতুবজান বিবি (৮৫) মারা গেছেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে তিনি কানাইঘাট সদর ইউনিয়নের নিজ ছাউরা গ্রামে বাবার বাড়িতে মারা যান। শিশু মুনতাহার মরদেহ উদ্ধারের পর পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কুতুবজানকেও আটক করে পুলিশ। পরে তার বয়স বিবেচনায় তাকে স্থানীয় ইউপি সদস্য সেলিম আহমদের জিম্মায় দেওয়া হয়। জিম্মায় থাকা অবস্থায় আজ সকালে মারা যান কুতুবজান।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল এ তথ্য নিশ্চিত করে বলেন, আমি শুনেছি কুতুবজান মারা গেছেন। তবে শিশু মুনতাহা হত্যা মামলার আসামি তিনি নন।

স্থানীয় ইউপি সদস্য সেলিম আহমদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, কুতুবজানকে প্রথমে পুলিশ তার জিম্মায় দেয়। তিনি চলাফেরা করতে পারেন না। সেজন্য তাকে দেখাশুনার জন্য তার বাবার বাড়িতে ছোট ভাই ওলিউর রহমানের জিম্মায় দেওয়া হয়। এছাড়া তিনি যে ঘরে তার মেয়ে ও নাতনী মার্জিয়ার সঙ্গে থাকতেন সেই ঘরটি ঘটনার পর ক্ষুব্ধ গ্রামবাসী ভেঙে ফেলে।

এদিকে মুনতাহা হত্যা মামলায় গ্রেফতার হওয়া চার আসামির রিমান্ড চলছে। থানা হাজতে রেখে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা এসআই শামসুল আরেফিন জিহাদ ভূঁইয়া। তিনি বলেন, ৫ দিনের রিমান্ড শেষ হলে আসামিদের আদালতে পাঠানো হবে। ইতোমধ্যে কিছু তথ্য দিয়েছেন তারা। তদন্তের স্বার্থে বলা যাচ্ছে না।

আসামিরা হলেন, মুনতাহার প্রতিবেশী সদর ইউনিয়নের বীরদল ভাড়ারিফৌদ গ্রামের মৃত ময়না মিয়ার স্ত্রী আলিফজান বিবি ও তার মা মেয়ে সাবেক গৃহ শিক্ষিকা শামিমা বেগম মার্জিয়া, প্রতিবেশী মামুনুর রশিদের স্ত্রী নাজমা বেগম ও সৈয়দুর রহমানের ছেলে ইসলাম উদ্দিন। তবে মারা যাওয়া মার্জিয়ার নানী কুতুবজানকে মামলায় আসামি করা হয়নি বলে জানান তদন্ত কর্মকর্তা।

হত্যাকান্ডের নেপথ্যের কারণ-
স্থানীয়রা জানান, মুনতাহাকে ২৫০ টাকায় প্রাইভেট পড়াতো মর্জিয়া। তার মা আলিফজান ভিক্ষাবৃত্তি করতেন। ঘরে তার আশিউর্ধ্ব নানি রয়েছেন। মর্জিয়া চুরির ঘটনায় এবং তার চলাফেরা খারাপ প্রতিয়মান হওয়াতে টিউশনি থেকে তাকে বাদ দেন সেলিম আহমদ। সেই ক্ষোভে প্রতিশোধ পরায়ন হয়ে ওঠে মর্জিয়া। সেলিম আহমদের উপর প্রতিশোধ নিতে গিয়ে শিশু মর্জিয়াকে অপহরণের পর হত্যা করে।

জনতার হাতে আটকের পর মর্জিয়ার মা আলিফজান বেগম বলেন, ‘অপহরণের পর মর্জিয়াকে আটকাতে চেয়েছিলেন। তখন মেয়ে তাকে বলে টাকা ৫ লাখ পাইমু, আমি আরো দুইটা শিশু আনিয়া দিতাম। অপহরণের রাতে শিশুটিকে জীবিত ঘরে নিয়ে আসে। এরপর আবার তাকে নিয়ে যায়। পরে কী করছে জানিনা। এই ঘটনায় যাতে নিজে ফেঁসে যেতে পারেন ভেবে ঘরের পাশের খালে কাঁদামাটি থেকে শিশুটির মরদেহ কোলে করে নিয়ে পুকুরে ফেলার চেষ্টাকালে তিনি ধরা পড়ে যান।

গত ৩ নভেম্বর সকালে বাড়ির অদূরে একটি মাদ্রাসার জলসা (ওয়াজ মাহফিল) থেকে ছেলে আব্দুর রহিম ও মেয়ে মুনতাহাকে নিয়ে বাড়ি ফেরেন শামীম আহমদ। সেখান থেকে তাদের ফলফ্রুট কিনে দেন। এরপর মুনতাহা শিশুদের সঙ্গে বাড়ির সামনের সড়কে খেলতে যায়। বেলা আড়াইটার দিকে খাবার খেতে মুনতাহার ডাক পড়ে। খুঁজতে গিয়েও শিশুটিকে আর পাওয়া যায়নি। এরপর ওইদিন রাত ১২টায় মুনতাহার বাবা শামীম আহমদ কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।


এই বিভাগের আরো খবর