বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষে ঝড়ে গেল ৪ প্রাণ

ডেস্ক রিপোর্ট / ২৩৭ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষে ঝড়ে গেল ৪ প্রাণ

টাঙ্গাইলের মধুপুরে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোরে মধুপুর পৌর শহরের মালাউড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

মধুপুর থানার কর্মরত ডিউটি অফিসার মো. মঞ্জুরুল হক এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ ফজর নামের পরে মালাউড়ি এলাকায় বিনিময় বাস ও পিকআপের সাথে সংঘর্ষ ঘটে। এতে পিকআপে থাকা ৪ জন ঘটনাস্থলে মারা যায়। তাদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তাৎক্ষণিক নাম-পরিচয় পাওয়া যায়নি।

দুর্ঘটনাকব‌লিত গাড়ি দুটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে বলেও জানান তিনি।


এই বিভাগের আরো খবর