বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

রিকশার ধাক্কায় জাবি ছাত্রী নিহত

ডেস্ক রিপোর্ট / ২৮৮ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
রিকশার ধাক্কায় জাবি ছাত্রী নিহত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দ্রুতগামী রিকশার ধাক্কায় আফসানা করিম রাচি নামে প্রথম বর্ষের এক ছাত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাচি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বেগম খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি শেরপুর জেলায়।

প্রত্যক্ষদর্শীরা জানান জানান, নতুন কলাভবনের সামনে রাচি রাস্তার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার সময় একটি দ্রুতগতির ব্যাটারিচালিত রিকশা তাকে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি রাস্তার পাশে থাকা একটি গাছে আঘাত পান।

পরে গুরুতর আহত অবস্থায় তৎক্ষণাৎ তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হলে চিকিৎসক রাচিকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর অভিযুক্ত রিকশাচালককে এখনো আটক করা যায়নি। তবে, তাকে শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ বিষয়ে মার্কেটিং বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক আরিফুল হক বলেন, আমরা হাসপাতালে গিয়ে তার মৃত্যুর খবর নিশ্চিত হয়েছি। বিস্তারিত তথ্য মেডিকেল রিপোর্ট হাতে পাওয়ার পর জানানো হবে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, এ ঘটনায় আমরা অত্যন্ত শোকাহত। নিহত শিক্ষার্থীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সেই সঙ্গে অভিযুক্ত রিকশাচালককে শনাক্ত করার প্রক্রিয়া চলছে।


এই বিভাগের আরো খবর