স্থানীয় এলাকায় একটি সামাজিক সালিশ বৈঠকে তিনি এই হুমকি প্রদান করেন। এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং স্থানীয় জনগণের কাছে ছড়িয়ে পড়লে ব্যপক প্রতিক্রিয়া তৈরি হয়।
ভিডিওতে দেখা যায়, সালিশ বৈঠকের এক পর্যায় চেয়ারম্যান খালিক উত্তেজিত হয়ে বিএনপি নেতাকর্মীদের হুমকি দিয়ে বলেন, আমার কাছে আওয়ামীলীগ সরকার যা বিএনপি সরকারও তাই। বেশি বাড়াবাড়ি করলে এমন অবস্থা করব সবাই আব্বা ডেকেও পার পাবেনা।
এদিকে, ছাতকে আওয়ামীলীগ সমর্থক ইউপি চেয়ারম্যানের এই দাপট ও হুঙ্কারে বিব্রত স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। তারা জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় একাধিক মামলার আসামী মমিন সহ আওয়ামী দোসররা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তারা উল্টো হুমকি দিয়ে চলেছে।
নেতাকর্মীরা প্রশাসনকে দায়ী করে বলেছেন, প্রশাসনের নাকের ডগায় আওয়ামী দোসররা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে অথচ তাদের গ্রেফতার করা হচ্ছে না।
অভিযোগ রয়েছে বিএনপির স্থানীয় একটি প্রভবশালী বলয়ের আশ্রয় প্রশ্রয়ে আওয়ামী দোসররা তাদের অতীতের কর্মকাণ্ড এখনো চালিয়ে যাচ্ছে। অবিলম্বে আওয়ামী দোসরদের গ্রেফতার তার তাদের রাহুমুক্ত করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
বিষয়টি সম্পর্কে জানতে ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আব্দুল খালিকের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।