বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

চাকরি দিচ্ছে মোহাম্মদ আহমদ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়

ডেস্ক রিপোর্ট / ২৫৩৯ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
চাকরি দিচ্ছে মোহাম্মদ আহমদ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়

চাকরি দিচ্ছে মোহাম্মদ আহমদ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়

মোহাম্মদ আহমদ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, বরায়া উত্তরভাগ, ডাকঘরঃ হেতিমগঞ্জ, উপজেলাঃ গোলাপগঞ্জ, জেলাঃ সিলেট, ই-মেইল [email protected] এর জন্য সরকারী বিধি মোতাবেক বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১ এর সর্বশেষ পরিমার্জন ও শিক্ষা মন্ত্রণালয়/মাউশির সর্বশেষ প্রকাশিত নিয়োগ বিধি ২০২৪ অনুযায়ী প্রধান শিক্ষক পদে নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের স্ব-হস্তে লিখিত (কম্পোজ গ্রহণযোগ্য আবেদন পত্র, শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি ও অভিজ্ঞতার সনদ, ২ কপি সত্যায়িত রঙিন ছবি, অনাপত্তি পত্র (প্রযোজ্য ক্ষেত্রে), ৩০০/- টাকা মূল্যমানের নন-জুডিসিয়াল স্ট্যাম্পে সম্পাদিত হলফনামা (নোটারি পাবলিক কর্তৃক গ্রহণযোগ্য) স্থানীয় চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিক সনদ, জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপিসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনের) দিনের মধ্যে অফিস চলাকালীন সময়ে বিদ্যালয় সভাপতি/কর্তৃপক্ষ বরাবর সরাসরি অথবা ই-মেইলে আবেদন প্রেরণ করতে পারেন।

পদের নাম
প্রধান শিক্ষক
শিক্ষাগত যোগ্যতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক/সমমান ও বিএড ডিগ্রি সমমান। সমগ্র শিক্ষা জীবনে ০১ (এক) টির বেশি ৩য় বিভাগ/শ্রেণি/ সমমান গ্রহণযোগ্য নয়।
অভিজ্ঞতা ও বয়সসীমা
মাধ্যমিক/ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নীতিমালার ১১.২৪ এ অনুযায়ী শিক্ষক হিসেবে সর্বমোট ১০ (দশ) বছরের অভিজ্ঞতা।
সম্মানী
আলোচনা সাপেক্ষে
মন্তব্য
নিয়োগ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক সংরক্ষিত।

মোহাম্মদ আহমদ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়

বরায়া উত্তরভাগ, হেতিমগঞ্জ, গোলাপগঞ্জ, সিলেট।

বিস্তারিত জানতে চোখ রাখুন বিজ্ঞপ্তিতে

বিস্তারিত জানতে চোখ রাখুন বিজ্ঞপ্তিতে


এই বিভাগের আরো খবর