সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

বিমানবন্দর থেকে অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক

ডেস্ক রিপোর্ট / ৪৪৩ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ১৮ মে, ২০২৫
বিমানবন্দর থেকে অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়াকে ঢাকা হযরত শাহজালাল বিমানবন্দর থেকে আটক করা হয়েছে।

রোববার (১৮ মে) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে ভাটারা থানার পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।

ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানিয়েছে থাইল্যান্ড যাওয়ার সময় তাকে আটক করা হয়েছে। নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে।

মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে।


এই বিভাগের আরো খবর