মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

ফরিদপুরের সদরপুরে তিনটি বসতঘর আগুনে পুড়ে ছাই

ডেস্ক রিপোর্ট / ২৭০ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
ফরিদপুরের সদরপুরে তিনটি বসতঘর আগুনে পুড়ে ছাই

ফরিদপুরের সদরপুরে আগুনে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১০ টায় উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নের নলেরটেক গ্রামের শেখ নুরুল ইসলামের বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

চরভদ্রাসন ফায়ার ষ্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মুর্তজা ফকির জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বসতবাড়ির আগুন নিয়ন্ত্রণে আনে।প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

তিনি আরও জানান, ঘটনায় নগদ টাকা আসবাবপত্র, স্বর্ণালংকারসহ প্রায় ৭ লক্ষ টাকার মালামাল ক্ষতি হয়েছে। উদ্ধার হয়েছে প্রায় ১২ লক্ষ টাকার মালামাল। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


এই বিভাগের আরো খবর