শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

কোম্পানিগঞ্জ সীমান্তে বাংলাদেশি যুবকের আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট / ২৮৬ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
কোম্পানিগঞ্জ সীমান্তে বাংলাদেশি যুবকের আত্মহত্যা

সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার উৎমা ভারতীয় সীমান্তে অভ্যন্তরে নিহত জাকারিয়া (২৩) নামরে এক বাংলাদেশি যুবকের মরদেহ গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে। নিহত জাকারিয়া (২৩) লামাগ্রামের, উত্তর রণিখাই ইউনিয়ন আলাউদ্দিনের পুত্র।

বৃহস্পতিবার জানা গেছে, ১২৫৭ নম্বর মেইন পিলারের ২০ নম্বর ছাফ, ভারতীয় পিলারের কাছাকাছি অভ্যন্তরে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মরদেহটি একটি গাছের ডালে দড়িতে ঝুলছিল। ঘটনাটি দেখতে পেয়ে সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

উৎমা বিজিবি ক্যাম্পের কমান্ডার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তবে মৃত্যুর কারণ এখনও নিশ্চিত নয়। এটি আত্মহত্যা, না অন্য কোনো রহস্যজনক কারণ-তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে ভারতীয় বিএসএফের সঙ্গে যোগাযোগ করছে বলে জানা গেছে।

এদিকে, স্থানীয়দের মাঝে এ ঘটনায় শোক ও উদ্বেগের পরিবেশ সৃষ্টি হয়েছে।

সিলেট কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ জানান, সীমান্তের পিলারের ওপারে এক যুবক আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধারের জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র উৎমাছড়া ক্যাম্পের কমান্ডারের সাথে আলাপ হয়েছে। নিহতের পরিবার থেকে সাধারণ ডায়েরি করা হলে পরবর্তীতে বিজিবি ও পুলিশের সদস্যরা গিয়ে মরদেহ উদ্ধার করতে পারবে। যেহেতু সীমান্তের ওপারে তাই কিছু আইনি জটিলতার জন্য মরদেহ উদ্ধারে বিলম্ব হচ্ছে।


এই বিভাগের আরো খবর