শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

জগন্নাথপুরে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবি বাস্তবায়নে অবস্থান কর্মসূচি

ডেস্ক রিপোর্ট / ৪৮৮ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
জগন্নাথপুরে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবি বাস্তবায়নে অবস্থান কর্মসূচি

বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। ২৪ জুন মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে“ স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন পূর্বক তক/সমমান সংযুক্ত করে ১৪ তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাদ্যমে ১১ তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নীতর ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ ৬ দফা দাবিনামা” দ্রুত বাস্তবায়নের দাবিতে জগন্নাথপুর উপজেলার সকল স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালন করা হয়।

এতে বক্তব্য রাখেন, হেলথ এসোসিয়েশনের সভাপতি আমিরুল ইসলাম, সহ-সভাপতি রায়হান মিয়া, সাধারণ সম্পাদক আবেদীন মিয়া, সুনামগঞ্জ জেলা যুগ্ম-সম্পাদক আবু তাহের, স্বাস্থ্য সহকারী শিল্পী রাণী দাস প্রমূখ। এ সময় রমজান আলী, আবদুল মন্নান, শাহ জামাল হোসেন, লিকসন মিয়া, মোস্তাফিজুর রহমান, শংকর জ্যোতি দেব, সুমন্ত দেবনাথ সহ অন্যান্য স্বাস্থ্য সহকারীগণ অংশ গ্রহণ করেন।


এই বিভাগের আরো খবর