বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

সকাল সাড়ে ৮টায় কেন্দ্রে প্রবেশ করতে পারবে এইচএসসি পরীক্ষার্থীরা

ডেস্ক রিপোর্ট / ২৭৩ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ২৯ জুন, ২০২৫
সকাল সাড়ে ৮টায় কেন্দ্রে প্রবেশ করতে পারবে এইচএসসি পরীক্ষার্থীরা

এইচএসসি পরীক্ষার্থীরা আজ রোববার (২৯ জুন) বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষায় অংশ নেবেন। জনদুভোর্গ এড়াতে পরীক্ষার্থীরা সকাল সাড়ে ৮টায় কেন্দ্র চত্বরে প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার।

শনিবার শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, চলমান এইচএসসি পরীক্ষা ২০২৫-এর পরীক্ষা কেন্দ্রসমূহের আশ-পাশের যানযট ও জনদুভোর্গ লাঘবের লক্ষ্যে কেবলমাত্র পরীক্ষার্থীদেরকে কেন্দ্রে সকাল ৮টা ৩০ মিনিটে প্রবেশের ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাগণকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

তবে পরীক্ষা কক্ষে প্রবেশ সংক্রান্ত পূর্বের নির্দেশনা বহাল থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

অনুলিপি জ্ঞাতার্থে ও প্রয়োজনীয় কার্যার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার, ঢাকা বোর্ডের আওতাধীন সকল জেলা প্রশাসক, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে অবহিতকরণ পত্র দেওয়া হয়েছে।


এই বিভাগের আরো খবর