বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৮

ডেস্ক রিপোর্ট / ২৭৯ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
চব্বিশ ঘণ্টায় ৮ জনের শরীরে করোনা শনাক্ত

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে আরও ৮ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সোমবার (৭ জুলাই) সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ৩ দশমিক চার দুই শতাংশ।

এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ২৫ জনের মৃত্যু হয়েছে। আর করোনা শনাক্ত হয়েছে ৬৫১ জনের। মারা যাওয়াদের মধ্যে ১৩ জন নারী ও ১২ জন পুরুষ।


এই বিভাগের আরো খবর