রবিবার, ১০ মে ২০২৬, ১১:১০ অপরাহ্ন

ইসলামী ব্যাংকে চাকরির সুযোগ

ডেস্ক রিপোর্ট / ১৫৫৬ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
ইসলামী ব্যাংকে চাকরির সুযোগ

ইসলামী ব্যাংকে চাকরির সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

ব্যাংকটি ‘সিকিউরিটি গার্ড, (অস্থায়ী)’ পদে জনবল নেবে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ২১ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি
পদের নাম: সিকিউরিটি গার্ড, (অস্থায়ী)
পদের সংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: এসএসসি/সমমানের পরীক্ষায় পাস হতে হবে। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা অগ্রাধিকার পাবেন। প্রার্থীর উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৫ ইঞ্চি হতে হবে।
অভিজ্ঞতা: আনসার বাহিনীর সদস্যদের ক্ষেত্রে সরকারি আনসার ব্যাটালিয়ন/অঙ্গীভূত আনসার হিসেবে ন্যূনতম ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী)।

কর্মক্ষেত্র: অফিসে
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
কর্মস্থল: ব্যাংকের যেকোনো অফিস বা শাখা
বেতন: ব্যাংকের নীতিমালা অনুযায়ী বেতন–ভাতার ব্যবস্থা রয়েছে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা ইসলামী ব্যাংকের ক্যারিয়ার বিষয়ক ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ২১ আগস্ট, ২০২৫ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।


এই বিভাগের আরো খবর