বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

কুষ্টিয়ায় পিকআপের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের ২

ডেস্ক রিপোর্ট / ২৭৪ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
কুষ্টিয়ায় পিকআপের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের ২

কুষ্টিয়ার ভেড়ামারায় পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে। শুক্রবার বিকেলের দিকে ভেড়ামারা উপজেলার কুষ্টিয়া-পাবনা আঞ্চলিক মহাসড়কের যাত্রী ছাউনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর থানার তারাগুনিয়া গ্রামের নিপলু বিশ্বাসের ছেলে মোঃ নাহিন (১৬) ও একই উপজেলার মথুরাপুর গ্রামের কুরবান আলীর ছেলে মোঃ সিয়াম (১৫) ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অন্তত ১০টি মোটরসাইকেলে উঠতি বয়সী কয়েকজন কিশোর লালন শাহ সেতু থেকে ভেড়ামারা অভিমুখে বেপরোয়া গতিতে আসার সময় একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী নাহিন ও সিয়াম মারাত্মকভাবে আহত হন।

তাদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হলে হাসপাতালে পৌঁছানোর আগেই নাহিন নামের কিশোরের মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিয়াম নামের অপর কিশোরও মারা যান।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল রব তালুকদার দুই কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী সিধান্ত নেওয়া হবে।

 


এই বিভাগের আরো খবর