শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

সাদাপাথর লুটের ঘটনায় গ্রেফতার ৫

ডেস্ক রিপোর্ট / ৩৩৩ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
সাদাপাথর লুটের ঘটনায় গ্রেফতার ৫

সিলেটের কোম্পানীগন্জে সাদাপাথর লুটের মামলায় লুটেরা চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছ- থানার কালাইরাগ গ্রামের মৃত সিকন্দর আলীর পুত্র মোহাম্মদ কামাল মিয়া পিচ্চি কামাল (৪৫), একই গ্রামের কামাল মিয়ার পুত্র মোঃ আবু সাঈদ (২১), থানার নাজিরের গাওয়ের মৃত আনফর আলীর পুত্র মোঃ আবুল কালাম তাদেরকে নিজ নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার ভোররাত পর্যন্ত পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

অন্যদিকে ক্রাশ করা সাদাপাথর ট্রাকযোগে নিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার সময় চেকপোস্টে পাথরভর্তি ট্রাকসহ আরো ২ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- কোম্পানীগঞ্জ থানার লাছুখাল গ্রামের শহীদ মিয়ার পুত্র ইমান আলী (২৮) ও তার বড়ভাই জাহাঙ্গীর আলম( ৩৫)।

গ্রেফতারকৃত সকলকে খনিজ সম্পদ অধিদপ্তরের দায়েরকৃত মামলায় আদালতে প্রেরণ করা হচ্ছ বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের মাহমুদ আদনান।


এই বিভাগের আরো খবর