হলি সিলেট হোল্ডিং লিঃ কোম্পানীর অধীনে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালে নিম্নোক্ত পদসমূহের নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
১/পদের নাম
সহকারী রেজিস্ট্রার
বিভাগ/ প্রতিষ্ঠান
গাইনি এন্ড অবস্
শিক্ষাগত যোগ্যতা
এমবিবিএস ডিগ্রী সহ বিএমডিসি এর হালনাগাদ রেজিষ্ট্রেশন।
অভিজ্ঞতা
সংশ্লিষ্ট বিভাগে মেডিকেল অফিসার পদে কমপক্ষে ২ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
২/পদের নাম
মেডিকেল অফিসার
বিভাগ/ প্রতিষ্ঠান
চক্ষু
শিক্ষাগত যোগ্যতা
এমবিবিএস ডিগ্রী সহ বিএমডিসি এর হালনাগাদ রেজিষ্ট্রেশন।
অভিজ্ঞতা
সংশ্লিষ্ট বিভাগে কাজ করার বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
৩/পদের নাম
সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভঅফিসার
বিভাগ/ প্রতিষ্ঠান
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল
শিক্ষাগত যোগ্যতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিভাগে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি।
অভিজ্ঞতা
ব্রান্ড প্রমোশন এবং টার্গেট মার্কেটিং করা সহ ডিজিটাল মার্কেটিং এ কমপক্ষে ৩ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
প্রতিষ্ঠিত যে কোনো হেলথ্ কেয়ার প্রতিষ্ঠানে কাজ করার বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
8/পদের নাম
লিফ্ট অপারেটর
বিভাগ/ প্রতিষ্ঠান
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল
শিক্ষাগত যোগ্যতা
• নূন্যতম ৮ম শ্রেণী পাশ।
অভিজ্ঞতা
সংশ্লিষ্ট পদে কাজ করার বাস্তব অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেয়া হবে।
৫/পদের নাম
মেডিকেল টেকনোলজিষ্ট, (রেডিওলজি)
বিভাগ/ প্রতিষ্ঠান
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল
শিক্ষাগত যোগ্যতা
বিএসসি/ ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি
অভিজ্ঞতা
MRI Machine পরিচালনায় অবশ্যই কমপক্ষে ০৩ (তিন) বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।
৬/পদের নাম
ওয়ার্ডবয়
বিভাগ/ প্রতিষ্ঠান
সিউমেকহা
শিক্ষাগত যোগ্যতা
• নূন্যতম ৮ম শ্রেণী পাশ।
অভিজ্ঞতা
সংশ্লিষ্ট পদে কাজ করার বাস্তব অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেয়া হবে
বয়স: কমপক্ষে ১৮ বছর (জাতীয় পরিচয়পত্র অনুযায়ী)।
আগ্রহী প্রার্থীকে সাদা কাগজে ব্যবস্থাপনা পরিচালক বরাবর আবেদন করতে হবে। আবেদনের সাথে প্রার্থীর সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবিসহ পূর্ণ জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা ও সনদপত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয়পরিচয়পত্রের ফটোকপিসহ দুই জন ব্যক্তির রেফারেন্স ঠিকানা ও মোবাইল নম্বর আগামী ৩/৯/২০২৫ইং তারিখ বেলা ৪:০০ ঘটিকার মধ্যে মানবসম্পদ বিভাগ, হলি সিলেট হোল্ডিং লিঃ, মীরবক্সটুলা, সিলেট-৩১০০ এই ঠিকানায় পৌঁছাতে হবে।
অসম্পূর্ণ, স্বাক্ষরবিহীন এবং নির্ধারিত সময়ের পরে জমাকৃত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। চাকুরীরত প্রার্থী/বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের তারিখ জানানো হইবে বিধায় আবেদন পত্রে অবশ্যই যোগাযোগের ঠিকানা এবং মোবাইল নম্বার উল্লেখ করতে হবে। সাক্ষাৎকারের জন্য কোন প্রকার টি এ/ডি এ প্রদান করা হবে না।
কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতীত যেকোন আবেদন গ্রহণ ও বাতিল করার ক্ষমতা সংরক্ষন করেন।
ব্যবস্থাপনা পরিচালক, হলি সিলেট হোল্ডিং লিঃ, মীরবক্সটুলা, সিলেট।
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল মীরবক্সটুলা, সিলেট।
ফোন-০২৯৯৭৭০৬৮৬৫-৬৬
সূত্র: সিলেটের ডাক/২৮ অগাস্ট ২০২৫
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিতে চোখ রাখুন, আমরা বিভিন্ন পত্রিকা সূত্র থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি আমরা কাউকে চাকরি দেই না অতএব ফোন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, ধন্যবাদ আপনার স্বপ্নের চাকরি পেতে সিলেটের চাকরির খবর ওয়েবসাইটে ভিজিট করুন।
