বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

জৈন্তাপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

ডেস্ক রিপোর্ট / ৪০২ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
জৈন্তাপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

জৈন্তাপুর উপজেলার ফেরিঘাট এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার ভোরে ১৯ ব্যাটালিয়নের একটি টহল টিম এসব জব্দ করে।

বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে জানান, তাদের জৈন্তাপুর উপজেলার গুয়াবাড়ি বিওপি’র টহল দল ফেরিঘাট এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ২৮ লাখ ৫৬ হাজার টাকার ১৯ হাজার পিস ভারতীয় বেটনোভেট-এন ক্রিম জব্দ আটক করে। এ বিষয়ে পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।


এই বিভাগের আরো খবর