বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

ডেস্ক রিপোর্ট / ৩১১ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

ফরিদপুরের সালথায় পারিবারিক কলহের জেরে মর্জিনা বেগম (৩৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধূর স্বামী বক্কার শেখ (৪৩)কে আটক করেছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোরের দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের রংরায়েরকান্দি গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মর্জিনা ফরিদপুর কোতয়ালী থানার ফুরসা গ্রামে মৃত মোচন মোল্যার মেয়ে, সে তিন মেয়ে ও এক ছেলের জননী।

নিহত মর্জিনার স্বজন ও স্থানীয়রা জানান, ভোরের দিকে মর্জিনা ও বক্কারের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে বক্কার ঘর থেকে বের হয়ে গেলে তার স্ত্রী ঘরের দরজা আটকিয়ে দেয়। পরে ঘরের টিনের বেড়া ভেঙ্গে ঘরে ঢুকে বটির আছারি দিয়ে মর্জিনার মাথায় আঘাত করে স্বামী বক্কার। একাধিক আঘাতের কারণে মাথা ফেটে ঘটনাস্থলে মারা যায় মর্জিনা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক বক্কারকে আটক করে।

ফরিদপুরের সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান জানান, পারিবারিক কলহের জেরে বটির আঘাতে স্ত্রী মর্জিনাকে হত্যা করে স্বামী বক্কার শেখ। খবর পাওয়ামাত্রই বক্কারকে আটক করা হয়। এদিকে মর্জিনার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।


এই বিভাগের আরো খবর